চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

 চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার :    |    ০৩:৩৫ পিএম, ২০২২-০৪-০৯

 চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও আরেক সন্তান।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইপিজেডের এইচকেডি গার্মেন্টস কর্মী আবু সালেহ (৩৮) ও তাঁর ছেলে আবদুল মোমিন (৫)। আহত অপর ছেলের নাম মাহিত (৪)। গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়, পরিবার নিয়ে থাকতেন বন্দরটিলা আকমল আলী রোডের মনির বিল্ডিংয়ে।  

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবার নিয়ে মার্কেটে কেনাকাটার করতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী ও পুত্র সন্তানরা রিকশায় ছিলেন। পেছনে ছিল কাভার্ডভ্যান। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে রিকশা থেকে তারা পড়ে যান। এসময় পেছনে থাকা কাভার্ডভ্যানের চাকায় পিতা-পুত্র পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুর এবং সড়কে অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর